চীনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর ছবি উপহার দিচ্ছেন দাবিতে সম্পাদিত ছবি প্রচার

গত ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে ইয়াও ওয়েন তারেক রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি উপহার দিয়েছেন দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবিতে টিকটক প্রাচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চীনের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গিয়ে তারেক রহমানকে শেখ মুজিবুর রহমানের ছবি উপহার দেননি বরং, চীনের রাষ্ট্রদূত তারেক রহমানকে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন উপহার দেন। সেই উপহার দেওয়ার মুহূর্তের ছবি সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে চীনের রাষ্ট্রদূত তারেক রহমানকে শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে গতকাল (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ০৯টি ছবির মধ্যে থাকা একটি ছবির সাথে আলোচিত ছবিটির ব্যাকগ্রাউন্ড, পোশাক, ফ্রেমসহ আনুষাঙ্গিক সবকিছুর মিল রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে উল্লেখ করা হয়েছে, গতকাল (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন।
অর্থাৎ, উক্ত ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, চীনের রাষ্ট্রদূত কর্তৃক তারেক রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি উপহার দিয়েছেন দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- PMO- Facebook Post

