সম্প্রতি বোরকা পরিহিত এক নারীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে ছবিটি জামায়াতের মহিলা শাখার আহ্বায়কের। একই ছবিকে আবার ছাত্রী সংস্থার সদস্য বলেও প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে গুলোতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রাম পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত নারীর ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ইন্টারনেটে থাকা এক বোরকা পরিহিত নারীর ছবি সংগ্রহ করে তা আপত্তিকরভাবে সম্পাদনা করে জামায়াতের মহিলা শাখা ও ছাত্রী সংস্থার পরিচয় যুক্ত করে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Nusrat Jahan Anika’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ‘Bala Hatun Ozge Tore’ নামের একটি ফেসবুক গ্রুপে ২০২৫ সালের ১৪ মার্চ পোস্ট করা একই ধরনের একটি ছবি খুঁজে পাওয়া যায়। সামাজিক মাধ্যমে প্রচারিত ছবির সঙ্গে এই ছবির অধিকাংশ মিল থাকলেও নারীর শারীরিক বৈশিষ্ট্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়।

পরবর্তীতে একই ছবি বিভিন্ন সময়ে পিনটারেস্ট, টিকটকসহ অন্যান্য সামাজিক মাধ্যমেও ভিন্ন ভিন্ন প্রোফাইল থেকে প্রচারিত হতে দেখা যায়।
অর্থাৎ, ইন্টারনেট থেকে বোরকা পরিহিত এক নারীর ছবি সংগ্রহ করে সম্পাদনার মাধ্যমে দৈহিক গঠনে পরিবর্তন এনে প্রচার করা হচ্ছে।
সুতরাং, জামায়াতের মহিলা শাখা বা ছাত্রী সংস্থার সদস্য দাবিতে প্রচারিত এই নারীর ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Nusrat Jahan Anika – Facebook Post


