ড. ইউনূসের সাথে তামিম ও তার স্ত্রী আয়েশার এই ছবিটি সম্পাদিত

গত ১০ জানুয়ারী এক ফেসবুক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মধ্যামে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে তামিম ইকবাল ও আয়েশা সিদ্দিকার ভিন্ন ভিন্ন তিনটি ছবির কোলাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্টে দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূসের সাথে তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকার ছবিটি আসল নয় বরং, প্রযুক্তির সাহায্যে শেখ হাসিনার ছবির জায়গায় ড. মুহাম্মদ ইউনূস এর ছবি যুক্ত করে আলোচিত ছবিটি প্রচার করা হয়েছে। তবে, খালেদা জিয়া ও শেখ হাসিনার সাথে তামিম-আয়েশা এর ছবি দুটি আসল।

খালেদা জিয়ার সাথে তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকার ছবি যাচাই

ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে প্রথম আলো এর ওয়েবসইটে ‘তামিমের বৌভাতে খালেদা’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের ফিচার ইমেজের সাথে মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ, এই ছবিটি আসল।

শেখ হাসিনার সাথে তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকার ছবি যাচাই

ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে তামিম ইকবালের ফেসবুক পেজে ২০২৩ সালের ০৭ জুলাই একই ছবিটি পাওয়া যায়। অর্থাৎ, এই ছবিটিও আসল।

ড. মুহাম্মদ ইউনূসের সাথে তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকার ছবি যাচাই

ড. মুহাম্মদ ইউনূসের সাথে তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকার ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ২০২৩ সালের ২৩ নভেম্বর তামিম ইকবালের ফেসবুক পেজে ‘Its always a pleasure to meet the Honourable PM’ শীর্ষক ক্যাপশনে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে শেখ হাসিনার সাথে তামিম ও তার স্ত্রী আয়েশার একটি ছবি যুক্ত করা হয়। এই ছবিটির ব্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তুর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল পাওয়া যায়। ছবিটিতে শুধু শেখ হাসিনার স্থলে ড. মুহাম্মদ ইউনূসকে দেখা যায়।

অর্থাৎ, আলোচিত ছবিটিতে প্রযুক্তির সাহায্যে শেখ হাসিনার ছবি মুছে ড. ইউনূসের ছবি যুক্ত করা হয়েছে।

সুতরাং, ড. মুহাম্মদ ইউনূসের সাথে তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকার ভাইরাল এই ছবিটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

Share: