বিএনপিকে ভোট না দিলে হিন্দুদের হত্যার হুমকির দাবিতে প্রথম আলোর নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, অস্ত্র হাতে এক যুবকের ছবিসহ ‘হিন্দুদের বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্রদল নেতার হুমকি—ধানের শীষে ভোট না দিলে ঘরের ভেতরে ঢুকে মেরে ফেলব’ শিরোনামে প্রথম আলোর লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনাম বা তথ্যে প্রথম আলো কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, প্রথম আলোর প্রকাশিত একটি ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

আলোচিত ফটোকার্ডে প্রথম আলোর লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ২৬ জানুয়ারি উল্লেখ থাকলেও সেদিন প্রথম আলোর ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। বরং ওই তারিখে একই ছবিসংবলিত প্রথম আলোর ফটোকার্ডের শিরোনাম লেখা রয়েছে ‘৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলব’। প্রথম আলোর বিস্তারিত প্রতিবেদন অনুযায়ী, এটি চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদকের ফোনে এক সন্ত্রাসীর দেওয়া হত্যার হুমকির ঘটনার সঙ্গে সম্পর্কিত।

সুতরাং, ‘হিন্দুদের বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্রদল নেতার হুমকি ধানের শীষে ভোট না দিলে ঘরের ভেতরে ঢুকে মেরে ফেলব’ শিরোনামে প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: