জাইমার বিয়ে প্রসঙ্গে তারেক রহমানের মন্তব্য দাবিতে কালের কণ্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘জুলাই যোদ্ধাদের মধ্যে বিশেষ একজনের সাথে জাইমার বিয়ে দেওয়া হবে’ শীর্ষক তারেক রহমানের মন্তব্য দাবিতে সংবাদমাধ্যমে কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখ এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জুলাই যোদ্ধাদের মধ্যে বিশেষ একজনের সাথে জাইমার বিয়ে দেওয়া হবে’ শীর্ষক কোনো মন্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান করেননি এবং উক্ত শিরোনামে কালের কণ্ঠও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, তারেক রহমানকে নিয়ে প্রকাশিত কালের কণ্ঠের ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ ১৯ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে। এর সূত্রে কালের কণ্ঠের ফেসবুক পেজে ১৯ জানুয়ারি তারেক রহমানের বক্তব্যে সংবলিত ‘জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ হবে’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘জুলাই যোদ্ধাদের মধ্যে বিশেষ একজনের সাথে জাইমার বিয়ে দেওয়া হবে’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ হবে’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের দেখভালের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন আলাদা একটি বিভাগ খোলা হবে। তিনি বলেন, ১৯৭১ সালে যাঁরা দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন ও ত্যাগ স্বীকার করেছেন আর ২০২৪ সালে যাঁরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন, তাঁরা একই ধারার যোদ্ধা। আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা যদি ব্যর্থ হই, তাহলে ভবিষ্যতেও এভাবেই শোকগাথা আর শোকসমাবেশ চলতেই থাকবে। তাই আগামী নির্বাচনে গণতন্ত্রের বিজয়গাথা রচনা করতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ‘জুলাই যোদ্ধাদের মধ্যে বিশেষ একজনের সাথে জাইমার বিয়ে দেওয়া হবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: