তারেক রহমানকে জড়িয়ে বিডি টুডের নামে একাধিক সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে অনলাইন সংবাদমাধ্যম বিডি টুডে’র ডিজাইন সংবলিত তিনটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এর মধ্যে একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, “তারেক রহমান’ই হবেন আগামীদিনের চাঁদাবাজদের প্রধানমন্ত্রী, এই মন্তব্য করে সমালোচনার মুখে-ইনকিলাব পত্রিকার সম্পাদক।”
আরেকটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী মোঃ হারুনুর রশীদ বলেছেন “আমার নেতা তারেক রহমান এর নির্দেশ নির্বাচনের আগে কোনো আওয়ামী’কে গ্রেফতার করলে থানা ঘেরাও করবো।”
অপর একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, “রিক্সা ও ভ্যান চালকদের সাথে তারেক রহমান এর সাক্ষাৎ হঠাৎ এক রিক্সাওয়ালা বলে উঠলো খাম্বা চোর, এটি শুনা মাত্রই তারেক রহমান রেগে গেলেন।”
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে অনলাইন সংবাদমাধ্যম বিডি টুডে উল্লিখিত ফটোকার্ডগুলো প্রচার করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যমটির ভিন্ন ভিন্ন তিনটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবির ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।
প্রথম ফটোকার্ড যাচাই
অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে অনলাইন সংবাদমাধ্যম বিডি টুডে এর লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ১০ জানুয়ারি ২০২৬ এর উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সমর্থিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, বিডি টুডে এর ফেসবুক পেজে গত ১০ জানুয়ারি ‘‘তারেক রহমানই আগামী দিনের প্রধানমন্ত্রী’, ইনকিলাব সম্পাদকের মন্তব্য’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির উল্লেখযোগ্য মিল রয়েছে। তবে বিডি টুডে’র মূল ফটোকার্ডটিতে ‘‘তারেক রহমানই আগামী দিনের প্রধানমন্ত্রী’, ইনকিলাব সম্পাদকের মন্তব্য’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘তারেক রহমান’ই হবেন আগামীদিনের চাঁদাবাজদের প্রধানমন্ত্রী, এই মন্তব্য করে সমালোচনার মুখে-ইনকিলাব পত্রিকার সম্পাদক’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, বিডি টুডে এর এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
দ্বিতীয় ফটোকার্ড যাচাই
অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে অনলাইন সংবাদমাধ্যম বিডি টুডে এর লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ১০ জানুয়ারি ২০২৬ এর উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সমর্থিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, বিডি টুডে এর ফেসবুক পেজে গত ১০ জানুয়ারি ‘নিরপরাধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি হারুনের’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির উল্লেখযোগ্য মিল রয়েছে। তবে বিডি টুডে’র মূল ফটোকার্ডটিতে ‘নিরপরাধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি হারুনের’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘আমার নেতা তারেক রহমান এর নির্দেশ নির্বাচনের আগে কোনো আওয়ামী’কে গ্রেফতার করলে থানা ঘেরাও করবো’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। মূল ফটোকার্ডে নিরপরাধ আওয়ামী লীগের নেতাকর্মী উল্লেখ থাকলেও প্রচারিত ফটোকার্ডে এরূপ কোনো সুনির্দিষ্ট উল্লেখ করা হয়নি।

অর্থাৎ, বিডি টুডে এর এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
তৃতীয় ফটোকার্ড যাচাই
অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে অনলাইন সংবাদমাধ্যম বিডি টুডে এর লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ১৩ জানুয়ারি ২০২৬ এর উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সমর্থিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, বিডি টুডে এর ফেসবুক পেজে গত ১৩ জানুয়ারি ‘তারেক রহমানের সঙ্গে রিকশা ভ্যান অটোচালক নেতাদের মতবিনিময়’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির উল্লেখযোগ্য মিল রয়েছে। তবে বিডি টুডে’র মূল ফটোকার্ডটিতে ‘তারেক রহমানের সঙ্গে রিকশা ভ্যান অটোচালক নেতাদের মতবিনিময়’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘রিক্সা ও ভ্যান চালকদের সাথে তারেক রহমান এর সাক্ষাৎ হঠাৎ এক রিক্সাওয়ালা বলে উঠলো খাম্বা চোর, এটি শুনা মাত্রই তারেক রহমান রেগে গেলেন’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, বিডি টুডে এর এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে অনলাইন সংবাদমাধ্যম বিডি টুডে এর নামে প্রচারিত উল্লেখিত ফটোকার্ড তিনটি সম্পাদিত।
তথ্যসূত্র
- bdtoday.net : Facebook Post
- bdtoday.net: Facebook Post
- bdtoday.net : Facebook Post

