সম্প্রতি, জাতীয় নারী শক্তির নুসরাত তাবাসসুম ও আশরেফা খাতুনের একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ছবির ক্যাপশনে দুইজনের পরহিত পোশাক নিয়ে বাজে কটূক্তি করতে দেখা গেছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি আসল ছবি নয় বরং ভিন্ন একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিতি ছবিটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে নুসরাত তাবাসসুম এবং আশরেফা খাতুনের আলোচিত ছবিটির সত্যতার বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তবে, নুসরাত তাবাসসুমের ফেসবুক অ্যাকাউন্টে গত ২০ এপ্রিল প্রচারিত একটি ছবি পাওয়া। উক্ত ছবিতে থাকা নুসরাত তাবাসসুম এবং আশরেফার মুখাবয়ব, ব্যাকগ্রাউন্ড, গলার মালা সহ আনুষাঙ্গিক সকল উপাদানের সাথে আলোচিত ছবির মিল রয়েছে। তবে উক্ত ছবিতে উভয়ের পোশাক পড়ার ধরনের সাথে আলোচিত ছবিতে উভয়ের পোশাক পড়ার ধরনের অমিল রয়েছে।

অর্থাৎ, নুসরাত তাবাসসুমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২০ এপ্রিল প্রচারিত এই ছবিটিই ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, নুসরাত তাবাসসুম এবং আশরেফা খাতুনকে জড়িয়ে প্রচারিত এই ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Nusrat Tabassum- Facebook Post


