ইসলামী ব্যাংকের সামনে আন্দোলনরত ব্যক্তির হাতে থাকা প্ল্যাকার্ড সম্পাদনা করে অপপ্রচার

গত ১ জুন থেকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি চলছে। এরই প্রেক্ষিতে, “গ্রাহক ৩ কোটি, আন্দোলনে ৫০০ জন IBBL” শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ছবিতে একজন ব্যক্তিকে ‘গ্রাহকদের স্বার্থে নয় জামাতের স্বার্থে আমরা আন্দোলন করছি।’ লেখা একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে ব্যক্তির হাতে থাকা প্ল্যাকার্ডটি আসল নয়। প্রকৃতপক্ষে, ব্যক্তির হাতে থাকা প্ল্যাকার্ডের ছবিকে সম্পাদনার মাধ্যমে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Abul Azad’ নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ৩ জুন ‘আছি পাহারায়, ৪০ দিলকুশায়।দেখা হবে রাজপথে। কথা হবে মিছিলে।’ ক্যাপশনে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের তৃতীয় ছবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো ব্যক্তি ও ছবির পারিপার্শ্বিক অবস্থার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির অনেকাংশে মিল রয়েছে৷ তবে হাতে থাকা প্ল্যাকার্ডের লেখা অমিল লক্ষ্য করা যায়।

আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে ব্যক্তির প্ল্যাকার্ডে ‘গ্রাহকদের স্বার্থে নয় জামাতের স্বার্থে আমরা আন্দোলন করছি।’ লেখা থাকলেও উক্ত ছবির ব্যক্তির প্ল্যাকার্ডে ‘ইসলামী ব্যংকের আঙিনায় ধুরশিদের ঠাঁই নাই’ লেখা দেখতে পাওয়া যায়।

অর্থাৎ, এই ছবিটি সম্পাদনা করেই আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, দৈনিক সংগ্রামের ইউটিউব চ্যানেলে গত ৩ জুন ‘প্ল্যাকার্ড হাতে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম’ শিরোনামে প্রকাশিত একটি শর্ট ভিডিওতেও আলোচিত প্ল্যাকার্ডধারী ব্যক্তিকে দেখা যায়।

এ বিষয়ে প্রথম আলোর ওয়েবসাইটে একই তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে একাত্মতা পোষণ করে ব্যাংকের কর্মকর্তাদের আগামীকাল দুই ঘণ্টা কর্মবিরতি পালনের আহ্বান জানান তাঁরা।

সুতরাং, ইসলামী ব্যাংকের সামনে আন্দোলনরত ব্যক্তির হাতে থাকা প্ল্যাকার্ড দাবিতে প্রচারিত এই ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: