তারেক রহমানের প্রধানমন্ত্রীত্ব কলুষিত হয়েছে শীর্ষক মন্তব্য করেননি রাশেদ খাঁন, আরটিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি কর্মী রাশেদ খাঁনের মন্তব্য দাবিতে ‘ভারতে মুসলেকা দিয়ে জনাব তারেক রহমান দেশের যে ক্ষতিটা করছে, এতে দেশের এবং তার প্রধানমন্ত্রীত্ব কলুষিত হয়েছে’ শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম আরটিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড অনলাইনে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ভারতে মুসলেকা দিয়ে জনাব তারেক রহমান দেশের যে ক্ষতিটা করছে, এতে দেশের এবং তার প্রধানমন্ত্রীত্ব কলুষিত হয়েছে : রাশেদ খাঁন’ শিরোনামে আরটিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং রাশেদ খাঁনও এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে আরটিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আরটিভির লোগো এবং এটি প্রকাশের দিন হিসেবে ২৩ এপ্রিল, ২০২৬ তারিখ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে আরটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আরটিভির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ২৩ এপ্রিলে ‘যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’ শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে ‘যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’ বাক্যের পরিবর্তে ‘ভারতে মুসলেকা দিয়ে জনাব তারেক রহমান দেশের যে ক্ষতিটা করছে, এতে দেশের এবং তার প্রধানমন্ত্রীত্ব কলুষিত হয়েছে: রাশেদ খাঁন’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। এছাড়াও, ফন্টেও অমিল রয়েছে।

অর্থাৎ, আরটিভির উক্ত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উক্ত ফটোকার্ড সংবলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া একই শিরোনামে গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘শিবিরের উদ্দেশে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে। বুধবার (২২ এপ্রিল) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।’

সুতরাং, রাশেদ খাঁন ‘ভারতে মুসলেকা দিয়ে জনাব তারেক রহমান দেশের যে ক্ষতিটা করছে, এতে দেশের এবং তার প্রধানমন্ত্রীত্ব কলুষিত হয়েছে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আরটিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: