বিএনপি প্রার্থীরা জামানত হারাবে দাবিতে সমকালের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘দিনের মতো পরিষ্কার বিএনপি’র খুনখারাপি ও চাঁদাবাজির কারণে রীতিমতো জামাতে ইসলামীর কাছে প্রত্যেকটি আসনে জামানত হারাবে’ শীর্ষক রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা দাবিতে সংবাদমাধ্যম সমকালের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘দিনের মতো পরিষ্কার বিএনপি’র খুনখারাপি ও চাঁদাবাজির কারণে রীতিমতো জামাতে ইসলামীর কাছে প্রত্যেকটি আসনে জামানত হারাবে’ শীর্ষক শিরোনামে সমকাল কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, সমকালের ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে সমকালের লোগো এবং এটি প্রকাশের তারিখ ২৭ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে। এর সূত্রে সমকালের ফেসবুক পেজে ২৭ জানুয়ারি তারেক রহমানের বক্তব্যে সংবলিত ‘বিএনপি-জামায়াতে ভাগ হলো প্রশাসন ক্যাডারদের সংগঠন’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘দিনের মতো পরিষ্কার বিএনপি’র খুনখারাপি ও চাঁদাবাজির কারণে রীতিমতো জামাতে ইসলামীর কাছে প্রত্যেকটি আসনে জামানত হারাবে’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘বিএনপি-জামায়াতে ভাগ হলো প্রশাসন ক্যাডারদের সংগঠন’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সমকালের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ) নতুন কমিটি গঠন নিয়ে দুই গ্রুপে বিভক্ত হয়েছে। এ নিয়ে সোমবার পাল্টাপাল্টি সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে সংগঠনের বর্তমান সভাপতি নজরুল ইসলাম এবং নতুন কমিটির সভাপতি কানিজ মওলা ও মহাসচিব বাবুল মিঞা। নতুন কমিটির সংবাদ বিজ্ঞপ্তিটি সংগঠনের প্যাডে দেওয়া হয়নি। শুধু হাতে লেখা সাদা কাগজে নতুন সভাপতি, মহাসচিবসহ চারজন স্বাক্ষর করেন।
নতুন কমিটি গঠনের বিষয়টি সত্য নয় বলে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন সংগঠনের বর্তমান সভাপতি। তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব। নজরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা গত রোববার অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সভায় অ্যাসোসিয়েশনের সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়। নতুন কমিটি গঠন-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, রাজনৈতিক বিশ্লেষকরা ‘দিনের মতো পরিষ্কার বিএনপি’র খুনখারাপি ও চাঁদাবাজির কারণে রীতিমতো জামাতে ইসলামীর কাছে প্রত্যেকটি আসনে জামানত হারাবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সমকালের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Samakal : Facebook Post
- Samakal : Website
- Samakal : বিএনপি-জামায়াতে ভাগ হলো প্রশাসন ক্যাডারদের সংগঠন

