সেনাপ্রধানের নির্দেশে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সম্পাদিত ভিডিও প্রচার

সম্প্রতি, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বার্তা দিয়েছেন দাবিতে একটি কথিত গণমাধ্যমের প্রতিবেদন ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে’(আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক কিংবা দেশীয় কোনো গণমাধ্যমে কোনো বার্তা বা নির্দেশ দেননি। প্রকৃতপক্ষে, গতবছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেওয়ার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। এতে ভিডিওটির শুরুতে একজন সংবাদপাঠিকাকে, ‘শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন বাংলাদেশের জেনারেল ওয়াকার-উজ-জামান, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি’ শীর্ষক কথাগুলো বলতে শোনা যায়। তবে সংবাদপাঠিকার ‘শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলে’ শীর্ষক বক্তব্যের সাথে পরবর্তী বক্তব্যের কণ্ঠের ভিন্নতা লক্ষ্য করা যায়। এছাড়াও পরবর্তীতে দেখানো সেনাপ্রধানের ফুটেজে জেনারেল ওয়াকার-উজ-জামানকে ‘আমরা একটি সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ইন্টারিম গর্ভমেন্ট আমরা ফর্ম করবো।’ শীর্ষক বক্তব্য দিতে দেখা যায়। যার সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। পাশাপাশি ভিডিওটির শেষাংশে এর উপস্থাপক দাবি করেন সম্প্রতি বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক প্রতিবেদনে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে। এছাড়াও তিনি, ‘আমি শেখ হাসিনাকে দ্বিতীয়বার ক্ষমতায় বসাবো। আমাকে কেউ ঠেকাতে পারবে না। যদি অন্তর্বর্তী সরকার কিংবা প্রফেসর ড. এবং সমন্বয়করা বাধা দেয় তাহলে তাদের ধরে ধরে শাস্তি দেওয়া হবে।’ শীর্ষক মন্তব্য করেছেন বলেও দাবি করেন ভিডিওটির উপস্থাপক।

ভিডিও যাচাই ১

সংবাদপাঠিকার ভিডিওটি অনুসন্ধানে অনুসন্ধানে রির্ভাস ইমেজ সার্চের মাধ্যমে ইলেক্ট্রনিক গণমাধ্যমে যমুনা টেলিভিশন-এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৫ আগস্ট ‘১৮ মাসের মধ্যে নির্বাচন, সরকারকে সহায়তা করে যাবে সেনাবাহিনী’ | BD Army Chief | Reuters | Jamuna TV শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত প্রতিবেদনের সংবাদপাঠিকরা সাথে এবং তার পোশাক ও পরিবেশের সাথেও আলোচিত ভিডিওতে থাকা সংবাদ পাঠিকার মিল রয়েছে। উভয় ভিডিওতেই বামপাশে উপরের দিকে SEYLON FAMILY BLEND এর একটি লোগোও দেখতে পাওয়া যায়। এছাড়াও, প্রতিবেদনটিতে সংবাদপাঠিকাকে ‘বাংলাদেশের জেনারেল ওয়াকার-উজ-জামান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি’ কথাগুলোও বলতে শোনা যায়। তবে আলোচিত ভিডিওর ‘শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন’ শীর্ষক অসামঞ্জ্যপূর্ণ কণ্ঠের কথাগুলো উক্ত প্রতিবেদনে তাকে বলতে শোনা যায়না। বরং সেই স্থলে তাকে, ‘দেড় বছরের মধ্যে যাতে নির্বাচন আয়োজন করা সম্ভব হয় সেজন্যে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিবেন’ শীর্ষক কথাগুলো বলতে শোনা যায়।

অর্থাৎ, দেড় বছরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জন্যে অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাপ্রধানের সমর্থন দেওয়ার বিষয়টিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

ভিডিও যাচাই ২

পরবর্তীতে ভিডিওটি দেখানো সেনাপ্রধানের ফুটেজটি অনুসন্ধানে তার বক্তব্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে যমুনা টেলিভিশন-এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৫ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, কথা দিলেন সেনাপ্রধান | Army Chief Speech | Caretaker | Jamuna TV শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর ১৫ সেকেন্ড থেকে ২৪ সেকেন্ড পর্যন্ত সময়ের সেনাপ্রধানের ফুটেজ এবং বক্তব্যের সাথে আলোচিত ভিডিওটিতে থাকা তার ফুটেজের মিল রয়েছে। তবে আলোচিত ভিডিওতে তার ফুটেজটি মিরর করে ব্যবহার করা হয়েছে। এছাড়াও ভিডিওটিতে গতবছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর সেনাপ্রধানের সকল রাজনৈতিক দলের সাথে বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি নিয়ে আলোচনা করতে দেখা যায়। যার সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই।

এছাড়াও আলোচিত ভিডিওতে উপস্থাপকের সেনাপ্রধানের রয়টার্সকে দেওয়া বক্তব্যের বিষয়টির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Reuters এর ওয়েবসাইটে গতবছরের ২৪ সেপ্টেম্বর প্রকাশিত সাক্ষাৎকার প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে সেনাপ্রধানকে আলোচিত দাবিগুলোর সাথে সম্পর্কিত কোনো মন্তব্য করতে দেখা যায়না।

অর্থাৎ, ভিন্ন ভিন্ন কয়েকটি প্রতিবেদনের ফুুটেজ এবং ভিন্ন ভয়েসওভার ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে একটি ভিডিও তৈরি করা আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

সুতরাং, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নির্দেশে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: