রোনালদোর গজল গাওয়ার দৃশ্য দাবিতে সম্পাদিত ভিডিও প্রচার

সম্প্রতি, পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর গজল গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রোনালদোর গজল গাওয়ার এই ভিডিওটি আসল নয় বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কী-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘Piers Morgan Uncensored’ নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৯ নভেম্বর ‘The FULL Cristiano Ronaldo Interview With Piers Morgan | Parts 1 and 2’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওর বিবরণী থেকে জানা যায়, ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং পিয়ার্স মরগানের সাথে ৯০ মিনিটের এই বহু-পুরষ্কারপ্রাপ্ত সাক্ষাৎকারে রোনালদোর এরিক টেন হ্যাগের অসম্মান থেকে শুরু করে গ্লেজার্স পর্যন্ত কথা বলেন। রোনালদো তরুণ খেলোয়াড়দের কাজের নীতিরও সমালোচনা করেন এবং তার প্রাক্তন সতীর্থ ওয়েন রুনি এবং গ্যারি নেভিলের প্রতিও পাল্টা আক্রমণ করেন, যারা ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন পর্তুগিজ ফুটবলারের কর্মকাণ্ড এবং ফুটবল দক্ষতার সমালোচনা করেছিলেন।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওতে রোনালদোর পরিহিত পোষাক এবং পারিপার্শ্বিক অবস্থার সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। তবে আলোচিত ভিডিওর অডিওর সাথে উক্ত ভিডিওটির অডিও অংশের মিল খুঁজে পাওয়া যায় নি।

অর্থাৎ, রোনালদোর ইন্টারভিউ সেশনের ভিডিও ক্লিপের সাথে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা মাধ্যমে ভিন্ন অডিও ক্লিপ যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ক্রিস্টিয়ানো রোনালদোর গজল গাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: