সম্প্রতি, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পদত্যাগ করেছেন শীর্ষক দাবি ও একটি পদত্যাগপত্রের ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি ৪ লক্ষ ৬০ হাজার বার দেখা হয়েছে। এটি প্রায় ৯ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং এটি ৩ হাজার বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন পদত্যাগ করেননি৷ প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবিটির সপক্ষে কোনো তথ্যসূত্র খুঁজে পাওয়া যায়নি। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিলে এ নিয়ে আলোচনা হতো এবং এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ প্রচার অনিবার্য। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিতে প্রচারিত কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত টিকটক পোস্টে ‘Contains AI-generated media’ সূচক একটি লেবেল লক্ষ্য করা যায়, যেটি মূলত এতে সংযুক্ত পদত্যাগপত্রের ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি হিসেবে নির্দেশ করে বলে প্রতীয়মাণ হয়।
পরবর্তীতে, এ বিষয়ে অনুসন্ধানে শিক্ষামন্ত্রীর ফেসবুক প্রোফাইলে থাকা পোস্ট (১, ২) এবং গণমাধ্যম সূত্রে (১, ২, ৩) জানা যায়, যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’- এ অংশগ্রহণ এবং এর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করতে শিক্ষামন্ত্রী লন্ডনে অংশগ্রহণ করছেন। এসব প্রতিবেদনে তার পদত্যাগ সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
সুতরাং, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন পদত্যাগ করেছেন শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি ভুয়া ও বানোয়াট এবং এ দাবিতে প্রচারিত পদত্যাগপত্রটি এআই-নির্মিত।
তথ্যসূত্র
- Anm Ehsanul Hoque Milon – Facebook Post (1, 2)
- Ekhon TV – লন্ডনে মন্ত্রীদের উচ্চপর্যায়ের সংলাপে অংশ নিয়েছেন শিক্ষামন্ত্রী
- BSS News – লন্ডনে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তাদের বৈঠক
- Bangla News 24 – লন্ডনে এডুকেশন ওয়ার্ল্ড ফোরামের আলোচনায় শিক্ষামন্ত্রী


