সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হয়, বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মা মারা গেছেন।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মায়ের মৃত্যুর তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনো তথ্য-প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক পেজে ৮ মার্চ প্রকাশিত এক অ্যাডমিন পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে বলা হয়, ‘মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের শ্রদ্ধেয় মায়ের মৃত্যুর খবর সংক্রান্ত যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। সবাইকে এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকা এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।’

এ বিষয়ে আরও অনুসন্ধানে, দ্য ডেইলি ক্যাম্পাসের ৮ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, গত ৭ মার্চ বার্ধক্যজনিত কারণে ৯৫ বছর বয়সী শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মা মাহমুদা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। শিক্ষামন্ত্রী তার মায়ের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
সুতরাং, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মায়ের মৃত্যুর দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Anm Ehsanul Hoque Milon – Facebook Post
- The Daily Campus – গুজব ছড়ানো থেকে বিরত থাকা ও বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর


