এইচএসসি ও বন্যা ইস্যুতে শিক্ষামন্ত্রীর নামে একাধিক ভুয়া বক্তব্য প্রচার

সম্প্রতি দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত রাখার দাবি ওঠে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন মহল থেকে। তবে অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থায় একটি বোর্ডের কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। তবে বৈরী পরিবেশে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। কোথাও কোমর সমান পানি পেরিয়ে, কোথাও নৌকা ও ভ্যানে চড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়েছে শিক্ষার্থীদের।

এরই প্রেক্ষিতে, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে চারটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

প্রথম ফটোকার্ড সংবলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

দ্বিতীয় ফটোকার্ড সংবলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

তৃতীয় ফটোকার্ড সংবলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

চতুর্থ ফটোকার্ড সংবলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এহছানুল হক মিলন আলোচিত ফটোকার্ডসমূহে উল্লেখিত মন্তব্যগুলো করেননি। প্রকৃতপক্ষে, একাধিক স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে এবং কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই এহছানুল হক মিলনের মন্তব্য দাবিতে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবিরগুলোর পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।

সাধারণত জনপরিচিত কোনো ব্যক্তি, বিশেষ করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে আলোচিত কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু ড. আ ন ম এহছানুল হক মিলন সাম্প্রতিক বন্যা সংকটকালে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে এসব মন্তব্য করেছেন বলে বিশ্বস্ত কোনো সংবাদমাধ্যমে তথ্য পাওয়া যায়নি।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

ফটোকার্ড যাচাই ১

এ ফটোকার্ডে দাবি করা হয় ‘আমাদের সময় বুক সমান পানি পাড়ি দিয়ে পড়াশোনা করতাম। আর এখন হাটু পানি পাড়ি দিয়ে পরীক্ষা দিতেই এত বাহানা! | এহসানুল হক মিলন’।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Gupto Television’ নামের একটি ফেসবুক পেজে গত ১৩ জুলাই আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘Gupto Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে এটি ‘Satire/Parody’ প্লাটফর্ম বলে উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়।

ফটোকার্ড যাচাই ২

এ ফটোকার্ডে দাবি করা হয় ‘আওয়ামী লীগ আমলে শিক্ষাব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, একটা শিক্ষার্থীও সাঁতার কাটতে পারে না। অথচ আমরা বুক সমান পানি সাঁতরে স্কুলে যেতাম। -এহছানুল হক মিলন শিক্ষামন্ত্রী’।

আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ‘Daily Mollar Desh’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ১৩ জুলাই প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।

পরবর্তীতে ‘Daily Mollar Desh’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।

এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

ফটোকার্ড যাচাই ৩-

এ ফটোকার্ডে দাবি করা হয় ‘আমি প্রতিটি কেন্দ্র ঘুরে দেখেছি কোথাও কোনো পানি নাই এবং শিক্ষার্থীরা ভালভাবে এক্সাম দিচ্ছে! এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী’।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Gupto Television’ নামের একটি ফেসবুক পেজে গত ১৩ জুলাই আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘Gupto Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে এটি ‘Satire/Parody’ প্লাটফর্ম বলে উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়।

ফটোকার্ড যাচাই ৪

এ ফটোকার্ডে দাবি করা হয় ‘যারা সারাবছর পড়াশোনা করে নাই তারাই আজকে বিভিন্ন অযুহাত দিচ্ছে। আমি সারা ঢাকা ঘুরলাম কোথাও পানি দেখলাম না এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী’।

আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ‘Bengali Steam’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ১৩ জুলাই আলোচিত ফটোকার্ডটি প্রথম প্রচার হতে দেখা যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।

পরবর্তীতে ‘Bengali Steam’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ। এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা ইস্যুতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নামে প্রচারিত বক্তব্যগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: