২০২৬ সালে এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট ও যুক্তরাজ্যের ভিসা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মিলনের নামে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে ‘যারা ২০২৬ সালে HSC তে GPA 5.00 পাবে তাদের interview ছাড়া UK ভিসা হবে।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলে ইন্টারভিউ ছাড়াই যুক্তরাজ্যের ভিসা দেওয়া হবে বলে মন্তব্য করেননি ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। ড. আ ন ম এহছানুল হক মিলনের ফেসবুক পেজ, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। শিক্ষামন্ত্রীর মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।

পরবর্তীতে, আলোচিত মন্তব্যের বিষয়ে এহছানুল হক মিলনের মিডিয়া সেলের ফোবুক পেজে ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে জানানো হয়, আলোচিত মন্তব্যটি ডা. আ ন ম এহছানুল হক মিলনের নয়।

সুতরাং, ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে ‘যারা ২০২৬ সালে HSC তে GPA 5.00 পাবে তাদের interview ছাড়া UK ভিসা হবে।’ শিরোনামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Ehsanul Hoque Milon-Media Cell – Facebook Post 
  • Rumor Scanner’s analysis 
Share: