সম্প্রতি, ‘ঝুঁকিপূর্ণ ঈদ যাত্রা। লঞ্চগুলোর মধ্যে এই ধরনের প্রতিযোগিতা বড় বিপদ নিয়ে আসতে পারে।’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি।
প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে পারিপার্শ্বিক পরিবেশে বেশ কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
পরবর্তীতে, প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। ভিডিওটি SynthID দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

এছাড়া, ভিডিওটি পর্যবেক্ষণ করলে এর নিচের বাম কোণে ‘Veo’ লেখা একটি জলছাপ লক্ষ্য করা যায়। ‘Veo’ হলো গুগলের একটি উন্নত এআই মডেল, যা টেক্সট থেকে ভিডিও তৈরি করতে সক্ষম। সাধারণত জেমিনি বা গুগলের এআই টুল দিয়ে তৈরি ভিডিওতে এই জলছাপটি যুক্ত থাকে।
সুতরাং, ঝুঁকিপূর্ণ ঈদ যাত্রা দাবিতে লঞ্চের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- Synthid
- Rumor Scanner’s Analysis


