ভারতকে জড়িয়ে তারেক রহমানকে উদ্ধৃত করে একাত্তর টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, তারেক রহমানকে উধদৃত করে “ভারতকে ভালোবাসার মধ্য দিয়েই মূলত বাংলাদেশকে ভালোবাসা” শিরোনামে মূলধারার গণমাধ্যম একাত্তর টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ভারতকে ভালোবাসার মধ্য দিয়েই মূলত বাংলাদেশকে ভালোবাসা” শিরোনামে একাত্তর টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একাত্তরের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, একাত্তর টিভির ফেসবুক পেজে গত ১২ এপ্রিলে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির মিল রয়েছে। তবে, ফটোকার্ড দুইটির শিরোনামে ভিন্নতা রয়েছে।

একাত্তর টিভির মূল ফটোকার্ডটিতে তারেক রহমানকে উদ্ধৃত করে ‘বাংলাদেশকে ভালোবাসবো কর্মে, সততায়, শপথে এবং ত্যাগে’ শীর্ষক মন্তব্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে উক্ত বাক্যের পরিবর্তে তারেক রহমানকে উদ্ধৃত করে ‘ভারতকে ভালোবাসার মধ্য দিয়েই মূলত বাংলাদেশকে ভালোবাসা’ শীর্ষক মন্তব্য যুক্ত করা হয়েছে।
এছাড়া, আলোচিত দাবিতে অন্য কোনো সংবাদমাধ্যমেও কোনো সংবাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, তারেক রহমানকে উদ্ধৃত করে “ভারতকে ভালোবাসার মধ্য দিয়েই মূলত বাংলাদেশকে ভালোবাসা” শিরোনামে একাত্তর টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Ekattor Tv: Facebook Post

