চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর সদস্যদের মহড়ার ভিডিওকে নির্বাচন বিরোধী আন্দোলন দাবিতে প্রচার

আগামী ১২ ফেব্রুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ‘নির্বাচন মানি না, মানব না’ শীর্ষক স্লোগানে যৌথ বাহিনীর সদস্যদের সাথে উত্তেজিত জনতার ধস্তাধস্তির দৃশ্য দাবিতে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওগুলোতে নির্বাচনের বিরুদ্ধে তাদের অবস্থান বোঝানো হচ্ছে।

উক্ত দাবির প্রথম ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

২য় ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

৩য় ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘নির্বাচন মানি না, মানব না’ শীর্ষক স্লোগানে যৌথ বাহিনীর সদস্যদের সাথে উত্তেজিত জনতার ধস্তাধস্তির দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওগুলো বাস্তব কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, আসন্ন নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর সদস্যদের মহড়ার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

ভিডিও যাচাই ১

এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে মোহনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে গত ৯ ফেব্রুয়ারিতে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিও থেকে জানা যায়, এটি নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়ার দৃশ্য।

ভিডিও যাচাই ২

এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘কথাcom’ নামক একটি ফেসবুক পেজে গত ৯ ফেব্রুয়ারিতে প্রকাশিত হুবহু একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটি থেকেও একই তথ্য জানা যায়। অর্থাৎ, এটিও যৌথ বাহিনীর মহড়ার দৃশ্য।

ভিডিও যাচাই ৩

এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি রিভার্স সার্চের মাধ্যমে সময় টিভির ইউটিউব চ্যানেলে একই তারিখে অর্থাৎ, গত ৯ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে এবং ভিডিওটির শিরোনামে এটি চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া বলে উল্লেখ পাওয়া যায়।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে নির্বাচন বিরোধী কোনো আন্দোলন ঘিরে যৌথ বাহিনীর সদস্যদের সাথে ধস্তাধস্তি কিংবা সংঘাতের কোনো খবর পাওয়া যায়নি।

সুতরাং, চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়ার ভিডিওকে ‘নির্বাচন মানি না, মানব না’ শীর্ষক স্লোগানে যৌথ বাহিনীর সদস্যদের সাথে উত্তেজিত জনতার ধস্তাধস্তির আসল দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: