নির্বাচন বন্ধের ঘোষণার দাবিতে নির্বাচন কমিশনারকে উদ্ধৃত করে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, ‘হঠাৎ নির্বাচন বন্ধের কথা বলল কমিশনার খুশিতে আওয়ামী লীগ আন্তর্জাতিক খেলা’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।  

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১ লাখ ৯৫ হাজার বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন বন্ধের কথা বলেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই অপ্রাসঙ্গিক ফুটেজ যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে কিছু স্থিরচিত্র এবং খণ্ড খণ্ড ভিডিও ফুটেজ দেখা গেলেও, উক্ত ছবি ও ফুটেজগুলোর সঙ্গে প্রচারিত দাবির কোনো ধরনের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন বন্ধের কথা বললে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। উক্ত বিষয়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।

এছাড়া, উক্ত দাবিটি ২০২৫ সালের ২২ ডিসেম্বর প্রচার করা হলেও এর পরবর্তী সময়ে নির্বাচন কমিশনারকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে একাধিক বক্তব্য প্রদানআনুষ্ঠানিক তথ্য প্রকাশ করতে দেখা যায়।

সুতরাং, নির্বাচন কমিশনার নির্বাচন বন্ধের কথা বলেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: