হাদির হত্যাকারীকে পালাতে সাহায্য করেছেন জামায়াত নেতা তাহের’ শীর্ষক মন্তব্য করেননি ইলিয়াস হোসেন  

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন বলেছেন, ‘হাদীর হত‍্যাকারীকে পালাতে সাহায্য করেছে জামায়াতে নায়েবে আমির মাওলানা আবু তাহের।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শরিফ ওসমান হাদির হত‍্যাকারীকে পালাতে সাহায্য করেছেন জামায়াতে নায়েবে আমীর মাওলানা আবু তাহের শীর্ষক মন্তব্য করেননি এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন। প্রকৃতপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, গুগলে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

পরবরর্তীতে সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বিরুদ্ধে কারোর পালাতে সহযোগিতা করার বিষয়ে ইলিয়াস হোসেনের মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে ইলিয়াস হোসেনের ভিডিওর একটি খন্ডাংশ নানা ফেসবুক অ্যাকাউন্ট সূত্রে পাওয়া যায়। তাতে ইলিয়াস হোসেনকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব মো: নাঈমুল ইসলাম খানকে পালাতে সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সাহায্য করেছেন এরূপ দাবির উল্লেখ করতে দেখা যায়। তবে তাতেও হাদির হত্যাকারীকে পালাতে তাহের সাহায্য করেছেন এরূপ দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।

সুতরাং, ইলিয়াস হোসেন ‘হাদীর হত‍্যাকারীকে পালাতে সাহায্য করেছে জামায়াতে নায়েবে আমির মাওলানা আবু তাহের।’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis 
  • আব্দুল্লাহ আল মাসউদ – Facebook Post
Share: