চলমান জ্বালানী তেলের সংকট ইস্যুর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘তেলের জন্য তেলের পাম্পে দীর্ঘ প্রতীক্ষার পরও যখন তেল পাওয়া যাচ্ছে না তখন একটু তেল পাওয়ার আশায় মশারী নিয়ে তেলের পাম্পেই রাত যাপন!’

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরির মাধ্যমে এই দাবি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে জাতীয় গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো ছবির অস্তিত্ব পাওয়া যায়নি।
এছাড়া, ছবিটি পর্যবেক্ষণ করে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। যেমন, মশারি টানানোর দৃশ্য কেননা রাস্তায় কোনো ফাঁকা জায়গা রাখা হয়নি। এছাড়াও পারিপার্শ্বিক অবস্থা দেখে আরও অসঙ্গতি লক্ষ্য করা যায়।
পরবর্তীতে, ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না, তা নিশ্চিত হতে রিউমর স্ক্যানার গুগলের শনাক্তকরণ প্রযুক্তি SynthID দিয়ে বিশ্লেষণ করে। এতে দেখা যায়, ছবিটির কিছু অংশ গুগল এআই প্রযুক্তির সহায়তায় তৈরি বা সম্পাদিত হয়ে থাকতে পারে।

অর্থাৎ, ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি।
সুতরাং, জ্বালানি তেলের সংকটে পাম্পে মশারি টাঙিয়ে রাত যাপনের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Own Analysis


