সৌদি আরবে ইরানের পক্ষে জনসাধারণের বিক্ষোভ দাবিতে ইথিওপিয়ার ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে সৌদি আরবের জনগণ ইরানের পক্ষে রাস্তায় নেমেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। উক্ত ভিডিও সংবলিত কিছু পোস্টে এটিও দাবি করা হয় যে, সৌদি নাগরিকরা এসময় ইরানের হয়ে ইসরায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্যে সৌদি যুবরাজের প্রতি আহ্বানও জানান। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি সৌদি আরবে ইরানের পক্ষে জনসাধারণের রাস্তায় নেমে একাত্মতা প্রকাশের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ইথিওপিয়ায় অর্থোডক্স খ্রিস্টানদের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব মেস্কেলের পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে ইরান-ইসরায়েল সংঘাতের ঘটনায় সাম্প্রতিক সময়ে সৌদি আরবে ইরানের পক্ষে দেশটির জনসাধারণের কোনো বিক্ষোভ মিছিল করার তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Mamaru Endris নামের একজন ইথিওপিয়ান ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। প্রাপ্ত ভিডিওটি পর্যালোচনা করে লক্ষ্য করা যায়, উক্ত ভিডিওটির মিরর ইমেজ তৈরির মাধ্যমে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, এটি ইথিওপিয়ার মেস্কেল নামক একটি উৎসবের ভিডিও। যেটি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার মেস্কেল স্কয়ারে অনুষ্ঠিত হয়। অনুসন্ধানে একই ভিডিওটি একটি টিকটক অ্যাকাউন্টে ২০২৩ সালেও প্রচারিত হতে দেখা যায়। সেখানেও উল্লেখ করা হয় এটি ইথিওপিয়ার ভিডিও।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একাধিক মাধ্যমে একই ঘটনার ভিন্ন ভিন্ন ভিডিওর সন্ধান পাওয়া যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে। পাশাপাশি জানা যায়, মেস্কেল ইথিওপিয়ার অর্থোডক্স খ্রিস্টানদের ঐতিহ্যবাহী একটি ধর্মীয় উৎসব

সুতরাং, ইথিওপিয়ার খ্রিস্টান জনগোষ্ঠীর একটি ধর্মীয় উৎসবের ভিডিওকে সৌদি আরবে দেশটির জনসাধারণের ইরানের পক্ষে বিক্ষোভ মিছিল করার দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: