সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের মৃত্যুর দাবিটি ভুয়া

গত ১০ জানুয়ারি সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হামিদ তালুকদার মারা যান। এরই প্রেক্ষিতে, ‘মা’রা গেছেন আব্দুল হামিদ তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অ’স’স্থ ছিলেন। গতকাল তার অবস্থা অনেক খারাপ হলে ডা’ক্তার এর কাছে নিয়ে যায় সেখানে রিনি মৃত্যু বরণ করে এই সময়ে তার সাথে ছিলো তার স্ত্রী,এ ছাড়া আর কেউই তার এই দেশে নেই’ শিরোনামে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ মারা যাননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আবদুল হামিদ মারা যাওয়ার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। আবদুল হামিদের মতো ব্যক্তি মারা গেলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।

এছাড়া, আওয়ামী লীগের ফেসবুক পেজ এবং আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক ও রিয়াদ আহমেদ তুষারের ফেসবুক অ্যাকাউন্টে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ মারা গেছেন শীর্ষক তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: