বিমানবন্দরে প্রবাসীর আর্তনাদের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২৩ সালের

সম্প্রতি, সিঙ্গাপুর থেকে আগত এক ব্যক্তি তার স্বর্ণ চুরির অভিযোগ তুলে আর্তনাদ করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পোস্টগুলোতে ঘটনাটির নির্দিষ্ট কোনো সময় উল্লেখ না করায় ভিডিওটি সাম্প্রতিক সময়ের বলেই ধরে নিচ্ছেন নেটিজেনরা৷

উক্ত ভিডিওটি যুক্ত করে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিঙ্গাপুর থেকে আগত এক ব্যক্তি তার স্বর্ণ চুরির অভিযোগে আর্তনাদ করার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, এটি ২০২৩ সালের অক্টোবর মাসের ভিডিও।

অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৬ অক্টোবর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা ব্যক্তি এবং দৃশ্যের সাথে আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তি এবং দৃশ্যের মিল রয়েছে।

উক্ত ভিডিও থেকে জানা যায়, আর্তনাদ করা ব্যক্তি সিঙ্গাপুর প্রবাসী। সেসময় বিমানবন্দরে তার স্বর্ণ রেখে দেওয়ার অভিযোগ করেছিলে তিনি।

এছাড়া, সময় টিভির ইউটিউব চ্যানেলে একই তারিখে প্রকাশিত ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ১৫ অক্টোবর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের মোবাইল, স্বর্ণালঙ্কার সহ দামী জিনিসপত্র রেখে দেওয়ার অভিযোগ উঠে। এই ঘটনায় যাত্রীরা আর্তনাদ করতে থাকেন। সেই সময়কার দৃশ্য এটি।

অর্থাৎ, বিমানবন্দরে প্রবাসীর আর্তনাদের দৃশ্যটি সাম্প্রতিক সময়ের নয়।

উল্লেখ্য, গত ০৩ জুন দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রীর হট্টগোল, গালিগালাজ ও উত্তেজনার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়। যদিও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দাবি ঐ ভিডিওতে বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য উপস্থাপিত হয়েছে।

সুতরাং, ২০২৩ সালে বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ থেকে মোবাইল ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ তুলে সিঙ্গাপুর প্রবাসী এক ব্যক্তির আর্তনাদের দৃশ্যকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

Share: