ভারতে উগ্রবাদী হিন্দুদের এক বৃদ্ধকে দাঁড়ি টেনে নির্যাতন দাবিতে সুদানের ভিডিও প্রচার

সম্প্রতি, ভারতীয় উগ্রবাদী হিন্দুরা একজন বৃদ্ধের দাঁড়ি ধরে টেনে নির্যাতন করছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ভারতে উগ্রবাদী হিন্দুদের বৃদ্ধ ব্যক্তির দাঁড়ি টেনে নির্যাতনের কোনো ঘটনার নয়৷ প্রকৃতপক্ষে, সুদানে আরএসএফ বাহিনীর কর্মী কর্তৃক সুদানের এক বয়স্ক ব্যক্তিকে নির্যাতনের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Documenting Oppression Against Muslims নামক সংস্থার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৪ সালের ২৭ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ঘটনাটি সুদানের। সেখানে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনীর একজন কর্মী সুদানের একজন বয়স্ক নাগরিককে তার দাঁড়ি টেনে লাঞ্ছিত করে।
পরবর্তীতে, উক্ত সূত্র ধরে একই বিষয়ে Sudan Nabaa নামক ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও এবং সুদানের গণমাধ্যম Sudan Tribune এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ভিডিওর ঘটনাটি ২০২৪ সালের ২৫ অক্টোবর সুদানের আল-জাযিরাহ্ প্রদেশে ঘটেছে৷
সুতরাং, ভারতে উগ্রবাদী হিন্দু কর্তৃক বয়স্ক ব্যক্তিকে নির্যাতনের দৃশ্য দাবিতে সুদানের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- DOAM – Documenting Oppression Against Muslims – Instagram Post
- Sudan Nabaa – YouTube Video
- Sudan Tribune – RSF violence campaign in Al Jazirah state claims 50 lives in Al-Kamelin

