গোলাম পরওয়ারকে জড়িয়ে ওসমান হাদীকে উদ্ধৃত করে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘সব দলেই একটা কাউয়া কাদের আছে, গোলাম পরওয়ারকে হাদী ’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উদ্ধৃত করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে নিয়ে আমার দেশ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং ওসমান হাদিও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে অনলাইন গণমাধ্যম আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ৩১ অক্টোবর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে আমার দেশের ফেসবুক পেজে গত ৩১ অক্টোবর এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এমনকি অন্য কোনো গণমাধ্যম, কিংবা ওসমান হাদি বা ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়।

সুতরাং, ‘সব দলেই একটা কাউয়া কাদের আছে, গোলাম পরওয়ারকে হাদী’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র 

Share: