পুলিশের সাথে সংঘর্ষে আহত ইনকিলাব মঞ্চের নেতাদের হাস্যোজ্জ্বল ছবিগুলো এআই দিয়ে তৈরি

গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ অনেকে আহত হন। আহত হওয়ার পর জাবের, আম্মার, জুমা সহ একাধিক নেতাকর্মীর হাস্যোজ্জ্বল চারটি ছবি ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে– আহত অবস্থায় হাসপাতালের সিটে শুয়ে হাস্যোজ্জ্বল ছবিগুলো বাস্তব।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের হাস্যোজ্জ্বল ছবিগুলো বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ছবিগুলো বাস্তব হওয়ার সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে গুগলের জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, আলোচিত ছবিগুলো জেমিনি দিয়ে তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, মূল ছবিগুলোর বিষয়ে অনুসন্ধানে ‘নাবিল হোসাইন’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ০৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় ১২টি ছবি যুক্ত করে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টেও আলোচিত এই চারটি ছবির মূল ছবিগুলোর পাওয়া যায়। তবে, সেখানে কাউকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়নি।

অর্থাৎ, এই ছবিগুলো দিয়ে গুগল জেমিনির সহযোগিতায় আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
সুতরাং, পুলিশের সাথে সংঘর্ষে আহত ইনকিলাব মঞ্চের নেতাদের হাস্যোজ্জ্বল ছবিগুলো এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Google Gemini Analysis
- Nabil Hossain- Facebook Post

