বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভা করছেন। এরই প্রেক্ষিতে, সম্প্রতি দুইটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে; উক্ত ছবি দুইটি বিএনপির জনসভার ছবি।

উক্ত ছবিগুলো যুক্ত করে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবি দুইটি বিএনপির কোনো জনসভার বাস্তব ছবি নয় বরং, প্রচারিত ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
অনুসন্ধানে আলোচিত ছবিগুলো নির্ভরযোগ্য সূত্র যেমন গণমাধ্যম, বিএনপির মিডিয়া সেল কিংবা বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজেও পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ছবিগুলো একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে তৈরি করে দেখা যায়, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা।

অর্থাৎ, ছবিগুলো বাস্তব নয়।
সুতরাং, বিএনপির জনসভার ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি।
তথ্যসূত্র
- BNP- Media Cell
- BNP- Facebook Page
- Ai Analysis


