ইরানের শাহেদ-১৩৬ ড্রোন তৈরির কারখানার দৃশ্য দাবিতে এআই ভিডিও প্রচার

সম্প্রতি, ইরানের শাহেদ ড্রোন তৈরির কারখানার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি গণমাধ্যমেও প্রচার করা হয়েছে। দেখুন- ঢাকা টুডে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ এবং প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত ভিডিওটি বাস্তব হওয়ার সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটিতে যে ড্রোনগুলো আছে সেগুলোতে থাকা ইরানের পতাকার বিকৃত, একটি ড্রোনের কাঠামোর সাথে অন্য আরেকটি কাঠামোর মিল নেই এবং এক ড্রোনে পাখা থাকলেও অন্য ড্রোনে পাখা নেই। যা অসঙ্গতির লক্ষণ।

এরপর, ইরানের শাহেদ ১৩৬ ড্রোনের সাথে প্রচারিত ভিডিওতে থাকা ড্রোনের তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায়, দুইটির মধ্যে অমিল রয়েছে।

পরিশেষে আরও অধিকতর যাচাইয়ের জন্য এআই ডিটেক্টর দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

অর্থাৎ, ছবিটি বাস্তব নয়।
সুতরাং, ইরানের শাহেদ ১৩৬ ড্রোনের কারখানার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।

