‘দাঁড়িপাল্লায় ভোট না দেওয়ায় সুন্নীদের মাজারে হামলা’ শিরোনামে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

গত ১৫ ফেব্রুয়ারি ‘দাঁড়িপাল্লায় ভোট না দেওয়ায় সুন্নীদের মাজার গুলোতে জামাত শিবিরের হামলা ও ভাঙচুর লুটপাট’ শিরোনামে সংবাদমাধ্যম আমার দেশের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘দাঁড়িপাল্লায় ভোট না দেওয়ায় সুন্নীদের মাজার গুলোতে জামাত শিবিরের হামলা ও ভাঙচুর লুটপাট’ শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে আমার দেশের লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ‘১৫ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে এটির শিরোনামে ব্যবহৃত ফন্টের অমিল পরিলক্ষিত হয়।

অর্থাৎ, আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘দাঁড়িপাল্লায় ভোট না দেওয়ায় সুন্নীদের মাজার গুলোতে জামাত শিবিরের হামলা ও ভাঙচুর লুটপাট’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Amar Desh: Facebook Post
- Rumor Scanner’s analysis

