নির্বাচনী জরিপ বিষয়ে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘দৈনিক আমার দেশ জরিপ’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের লোগো সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

প্রচারিত ফটোকার্ডে ‘গত দুই নির্বাচনে জামানত হারানো জামায়াতের আমীর ডা: শফিক এবার প্রধানমন্ত্রী হবে মনে করে ৯৯% মানুষ।’ উল্লেখ করা হয়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আমার দেশ কোনো জরিপ পরিচালনা করেনি এবং কথিত জরিপের তথ্য যুক্ত করে ‘দৈনিক আমার দেশ জরিপ’ শিরোনামে কোনো ফটোকার্ড বা প্রতিবেদন প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, আমার দেশের লোগো ব্যবহার করে ও কথিত জরিপের তথ্য যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

বরং, আমার দেশের ফেসবুক পেজে গত ০৯ ডিসেম্বর প্রকাশিত পোস্টে আলোচিত ফটোকার্ডের ছবি সংযুক্ত করে উল্লেখ করা হয়, আমার দেশের নামে ফেইক কার্ড তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং পাঠকদের সতর্ক থাকার অনুরোধ করা হয়।

সুতরাং, নির্বাচনী জরিপ বিষয়ে ‘দৈনিক আমার দেশ জরিপ’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: