সম্প্রতি, “বাংলার সকল আলেম ওলামা একমত, জামায়াতে ইসলামীকে তথা মওদুদীর বিশ্বাসী কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। তারা নরকের কিট হবে।” শিরোনামে আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,আলোচিত শিরোনামে দৈনিক আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে আমার দেশের লোগো রয়েছে।
উক্ত সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ব্যবহৃত ফন্ট ও লেখার বিন্যাস আমার দেশ-এর নিয়মিত ফটোকার্ডের ডিজাইন স্টাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
অর্থাৎ, আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, “বাংলার সকল আলেম ওলামা একমত, জামায়াতে ইসলামীকে তথা মওদুদীর বিশ্বাসী কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। তারা নরকের কিট হবে।” শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Amar Desh – Facebook Page
- Amar Desh – Website
- Amar Desh – YouTube Channel
- Rumor Scanner’s Analysis


