জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী ধর্মান্তরিত হননি, আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -১ আসনে সনাতন ধর্মালম্বী কৃষ্ণ নন্দীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হিন্দু থেকে মুসলিম হলেন জামাত প্রার্থী কৃষ্ণ নন্দী’ শিরোনামে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হিন্দু থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হননি জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী এবং আমার দেশও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ১৯ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্ট, ফন্টের আকার, ফন্টের গাঢ়ত্ব ও লাইনস্পেসে পার্থক্য লক্ষ্য করা যায়।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

বরং, আলোচিত দাবি প্রচার পরবর্তী সময়ে কৃষ্ণ নন্দীকে হিন্দু ধর্মাবলম্বী হিসেবে জাতীয় দৈনিক প্রথম আলো’সহ একাধিক গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে উল্লেখ করতে দেখা যায়।

সুতরাং, ‘হিন্দু থেকে মুসলিম হলেন জামাত প্রার্থী কৃষ্ণ নন্দী’ দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: