ভারত বিরোধী কর্মকান্ড বাংলাদেশে হতে দেবেন না শীর্ষক মির্জা ফখরুলের মন্তব্য দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আমরা ভারত বিরোধী কোনো কর্মকান্ড বাংলাদেশে হতে দিবো না, কখনো মানবো না, মির্জা ফখরুল’ শিরোনামে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন (আর্কাইভ)।

এছাড়া আমার দেশের ফটোকার্ড ডিজাইন ছাড়াও দাবিটি ছড়িয়েছে। দেখুন এখানে

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, `আমরা ভারত বিরোধী কোনো কর্মকান্ড বাংলাদেশে হতে দিবো না, কখনো মানবো না, মির্জা ফখরুল’ শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো থাকলেও তারিখ উল্লেখ নেই। সংবাদমাধ্যমটির ফেসবুক পেজওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ডিজাইন, শিরোনামের ফন্ট, ফন্টের গাঢ়ত্ব ও আকারে পার্থক্য লক্ষ্য করা যায়।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

তবে জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারে ২০২৪ সালের ৪ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন লন্ডনে এক সমাবেশে “ভারতকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড বন্ধের আহ্বান” জানান মির্জা ফখরুল। বলেন, “আমরা আশা করি ভারত অতীতে যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যে বিচ্ছিন্নতা তৈরি করেছে এটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপ তারা বন্ধ করবে।”

সুতরাং, ‘আমরা ভারত বিরোধী কোনো কর্মকান্ড বাংলাদেশে হতে দিবো না, কখনো মানবো না, মির্জা ফখরুল’ দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: