ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীকে জড়িয়ে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর সৈয়দ ফয়জুল করিম এর ছবি সংযুক্তিসহ “প্রধানমন্ত্রী কে হবেন, সেই বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি জামায়াত ও ইসলামি আন্দোলন” শিরোনামে আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত ফটোকার্ড সংবলিত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনকে জড়িয়ে আমার দেশ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে দৈনিক আমার দেশের লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ‘১১ জানুয়ারি ২০২৬’ উল্লেখ করা হয়েছে।

উল্লেখিত তথ্যাবলীর সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে উল্লেখিত তারিখে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

এছাড়াও, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্ট ও ডিজাইনে বিস্তর অমিল লক্ষ্য করা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের লোগো সংযুক্ত করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, “প্রধানমন্ত্রী কে হবেন, সেই বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি জামায়াত ও ইসলামি আন্দোলন” শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: