প্রথম আলো-ডেইলি স্টারে হামলা নিয়ে জামায়াতকে জড়িয়ে আসিফ নজরুলের ভুয়া মন্তব্য প্রচার

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতভর দেশের বিভিন্ন স্থানে ভবনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ভাঙচুর ও অগ্নিসংযোগ হয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়েও। এরই প্রেক্ষিতে, `প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলার দায় জামায়াতকে নিতে হবে’ শীর্ষক মন্তব্যটি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল করেছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘প্রথম আলো ও ডেইলি স্টারের উপর হামলার দায় জামায়াতকে নিতে হবে’ শীর্ষক কোনো মন্তব্য আইন উপদেষ্টা আসিফ নজরুল করেননি বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিগুলো প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে প্রচারিত দাবির সপক্ষে কোনো সূত্রের উল্লেখ পাওয়া যায়নি। এছাড়া, আইন উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক পেজ পর্যালোচনা করেও আলোচিত বক্তব্য দেওয়ার প্রমাণ মেলেনি।
আসিফ নজরুল এমন কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ করাটা স্বাভাবিক। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও আলোচিত দাবির সমর্থিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, আলোচিত বক্তব্যটি আইন উপদেষ্টা দেননি।
সুতরাং, আইন উপদেষ্টা আসিফ নজরুল ‘প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলার দায় জামায়াতকে নিতে হবে’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Dr. Asif Nazrul- Facebook Page
- Rumor Scanner’s Analysis

