কুমিল্লায় জামায়াত শিবির নেতাকর্মীদের ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানের দাবিতে চ্যানেল২৪ এর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “কুমিল্লা চান্দিনাতে অর্ধশতাধিক জামায়াত-শিবির নেতাকর্মী ইসলামী আন্দোলনে যোগদান করেন” শিরোনামে চ্যানেল২৪ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “কুমিল্লা চান্দিনাতে অর্ধশতাধিক জামায়াত-শিবির নেতাকর্মী ইসলামী আন্দোলনে যোগদান করেন” শীর্ষক তথ্যে বা শিরোনামে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল২৪ এর ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে চ্যানেল২৪ এর লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৯ জানুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
চ্যানেল২৪ এর লোগোর সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও চ্যানেল২৪ এর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে চ্যানেল২৪ এর প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।
অর্থাৎ, চ্যানেল২৪ এর ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতারাং,‘কুমিল্লা চান্দিনাতে অর্ধশতাধিক জামায়াত-শিবির নেতাকর্মী ইসলামী আন্দোলনে যোগদান করেন’ শিরোনামে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Channel24 – Facebook Page
- Channel24 – Website
- Channel24 – Youtube
- Rumor Scanner’s analysis

