সম্প্রতি, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে দাবিতে একটি বিজ্ঞপ্তি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
দাবি করা হচ্ছে– নতুন কমিটিতে সভাপতি হিসেবে ইসরাফিল পিয়াস এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল খালেক মনোনীত হয়েছেন। এছাড়া, সহ-সভাপতি শিহাব শুভ, ফয়সাল আহাম্মেদ, অয়ন, শাওন খান রিয়াদ, মেহেদী হাসান এবং আল আমিন মনোনীত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে তানভীর মাহবুব অন্তর, মোঃমাহমুদ হাসান ভূঁইয়া, মনির হোসেন রনি, সোলায়মান হোসেন এবং কামরুল হাসান সৈকত মনোনীত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাফায়েত, নাঈম ভূঁইয়া, মোঃ সোহেল হোসেন, রাকিবুল ইসলাম এবং সুজন খান মনোনীত হয়েছেন।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নতুন কোনো কমিটি ঘোষণা হয়নি বরং, পূর্বের কমিটিই (রাফি- ইসরাফিল) এখনো আছেন বলে জানিয়েছেন কমিটির সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াস।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে নতুন কমিটি ঘোষণার সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এমনকি ছাত্রলীগের ফেসবুক পেজেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগের বিজ্ঞপ্তি প্রকাশের নিজস্ব অফিসিয়াল প্যাডের সাথে আলোচিত প্যাডটি তুলনামূলক বিশ্লেষণ করে অফিসিয়াল প্যাডের সাথে আলোচিত প্যাডটির অমিল পাওয়া যায়।

এরপর আলোচিত দাবিতে একটা পোস্টে ইসরাফিল নামের একটি অ্যাকাউন্ট থেকে করা একটি কমেন্ট পাওয়া যায়। সেখানে তিনি `সভাপতি কবে হয়েছেন’ বলে মন্তব্য করেন।

ইসরাফিলের অ্যাকাউন্ট বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪ সালের ১৮ মার্চ ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। তিনি জানান, ‘ভুয়া। নতুন কমিটি হয়নি। আমাদের কমিটিই এখনো আছে।’
সুতরাং, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নতুন কমিটি দেওয়া হয়েছে দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Bangladesh Students’ League– Facebook Page
- Israfil Piyash- Statement


