ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি নিয়ে জনকণ্ঠের নামে ভুয়া সংবাদের স্ক্রিনশট প্রচার

গত ২৪ ডিসেম্বর ঢাকা কলেজ শাখা ছাত্রদলের ৩৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। এরই প্রেক্ষিতে, ‘১১ লক্ষ টাকার বিনিময়ে ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক হলেন পিয়াল টাকার বিনিময়ে এবং ৭ লক্ষ ঢাকার সচিব হলেন মিল্লাত’ শীর্ষক শিরোনামে জাতীয় পত্রিকা দৈনিক জনকণ্ঠের একটি নিউজের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘১১ লক্ষ টাকার বিনিময়ে ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক হলেন পিয়াল টাকার বিনিময়ে এবং ৭ লক্ষ ঢাকার সচিব হলেন মিল্লাত’ শীর্ষক শিরোনামে দৈনিক জনকণ্ঠ কোনো নিউজ প্রকাশ করেনি বরং, ভিন্ন একটি নিউজের স্ক্রিনশট নিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা আলোচিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দৈনিক জনকণ্ঠের ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে আলোচিত নিউজ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি৷

পরবর্তীতে আলোচিত স্ক্রিনশটটি পর্যবেক্ষণ করে দেখা যায়, নিউজটি প্রকাশের তারিখ হিসেবে ২৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬ টা ৫৯ মিনিট উল্লেখ রয়েছে।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে দৈনিক জনকণ্ঠের ওয়েবসাইটে একই তারিখ ও সময়ে প্রকাশিত ভিন্ন শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম ও ছবি পরিবর্তন করে কথিত সংবাদটির স্ক্রিনশট তৈরি করা হয়েছে।

এছাড়া, গত ২৫ ডিসেম্বর জনকণ্ঠের একটি প্রতিবেদনে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি নিয়ে আলোচিত নিউজটি জনকণ্ঠ প্রকাশ করেনি বলে জানানো হয়।

সুতরাং, জনকণ্ঠের ভিন্ন একটি সংবাদের স্ক্রিনশট সম্পাদনা করে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নামে ভুয়া তথ্য বসিয়ে প্রচার করা হচ্ছে; যা সম্পাদিত।

তথ্যসূত্র

Share: