বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতারের তথ্যটি গুজব

সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গ্রেফতার হয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়নি বরং কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই Dailyspring24 নামক ভুঁইফোড় ওয়েবসাইটে প্রকাশিত একটি কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত দাবিগুলোর পোস্টের কমেন্টে তথ্যসূত্র হিসেবে একটি ওয়েবসাইটের লিংকের উল্লেখ পাওয়া যায়। উক্ত লিংকে ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গ্রেফতার যা জানা গেল’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনে সালাহউদ্দিন আহমেদের গ্রেফতারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদনটিতে ‘জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বাড়াবাড়ি করায় তাকে গ্রেফতার করা হয়েছে দাবিতে দৈনিক কালবেলার ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দৈনিক কালবেলাতে উক্ত দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশের প্রমাণ মেলেনি। তাছাড়া, রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘dailyspring24.xyz নামের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়।

পরবর্তীতে, রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে গত ১৯ এপ্রিল প্রকাশিত ফ্যাক্টচেক প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বাড়াবাড়ি করায় তাকে গ্রেফতার করা হয়েছে দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে কালবেলার নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার করা হয়েছে। 

সালাহউদ্দিন আহমেদ গ্রেফতার হলে এ সম্পর্কিত তথ্য গণমাধ্যমে পাওয়া স্বাভাবিক ছিল। তবে গণমাধ্যমে আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, বিএনপির ফেসবুক পেজমিডিয়া সেল থেকে সালাহউদ্দিন আহমেদের গ্রেফতারের দাবি সংক্রান্ত এমন কোনো দাবি করা হয়নি।

সুতরাং, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: