ড. ইউনূসকে রাষ্ট্রপতি না করায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ফেঁসে গেলেন তারেক রহমান শীর্ষক ভুয়া দাবি

সম্প্রতি, “নিষেধাজ্ঞায় বাংলাদেশ | ইউনুসকে রাষ্ট্রপতি না করায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ফেঁসে গেল তারেক রহমান” শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে, যা দেখা হয়েছে প্রায় ১২ হাজার বার।
ভিডিওটি ইউটিউবে দেখুন এখানে, যা দেখা হয়েছে প্রায় চার হাজার বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. ইউনূসকে রাষ্ট্রপতি না করায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ফেঁসে গেলেন তারেক রহমান শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২১ সালে ওআইসি সম্মেলনের পুরোনো ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে প্রচারিত ভিডিওতে এক ব্যক্তির ফুটেজের বিষয়ে অনুসন্ধানে পাকিস্তানের সংবাদ মাধ্যম Samaa Tv এর ইউটিউবে চ্যানেলে ২০২১ সালের ১৯ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিওতে একই ব্যক্তির একই বক্তব্যের ফুটেজ পাওয়া যায়। ভিডিও থেকে জানা যায়, বক্তব্যরত ব্যক্তি জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংস্থার (ওসিএইচএ) প্রধান মার্টিন গ্রিফিথস।

আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, সে সময় পাকিস্তানের ইসলামাবাদে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি বিশেষ বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন মার্টিন গ্রিফিথস৷
অর্থাৎ, জাতিসংঘের কর্মকর্তার বক্তব্যের আলোচিত ভিডিওটি ২০২১ সালের।
পরবর্তী অনুসন্ধানে ভিডিওতে নিষেধাজ্ঞা সংক্রান্ত যে দাবিগুলো উপস্থাপন করা হয়েছে সেসবের বিষয়ে কিওয়ার্ড সার্চ করে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ড. ইউনূসকে রাষ্ট্রপতি না করায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ফেঁসে গেলেন তারেক রহমান শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Samaa Tv: YouTube Video

