সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিএনপির হামলায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী নিহত’ শিরোনামে ফটোকার্ড প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিএনপির হামলায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী নিহত’ শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম সূত্রে ‘বিএনপির হামলায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী নিহত’ সংক্রান্ত দাবিতে কোনো সংবাদ পাওয়া যায়নি। পরবর্তী অনুসন্ধানে দাবিটি প্রচার পরবর্তী সময়েও নাসীরুদ্দীন পাটওয়ারীকে তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে দেখা যায়। ২১ মার্চ তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন। সেদিন ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাক্ষাৎকার দিতেও দেখা যায় তাকে।
সুতরাং, ‘বিএনপির হামলায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী নিহত’ শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis


