শেখ হাসিনার সমর্থনে নারীদের মিছিল দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার

গত ২৬ জানুয়ারি ‘মা বোনরা ও রাজপথে নেমে এসেছে, দিচ্ছে স্লোগান শেখ হাসিনা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৩ সালের জুন মাসে বাজেটকে স্বাগত জানিয়ে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলের ভিডিও।

একই দাবিতে গত বছরের আগস্ট মাসে ভিডিওটি প্রচার করা হলে সেসময় দাবিটি বিভ্রান্তিকর হিসেবে যাচাই করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

১৫ আগস্ট শেখ হাসিনার পক্ষে নারীদের মিছিল দাবিতে পুরোনো ভিডিও প্রচার

Share: