আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাপ্পারাজের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, অভিনেতা বাপ্পারাজের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘আওয়ামী লীগ নামে যদি কোন সংগঠন না থাকে” তাহলে সেই দলের প্রতিষ্ঠা বার্ষিকী ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন কেন?’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রতিবেদন প্রকাশ অবধি ছবিটি প্রায় ১৭ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ নিয়ে আলোচিত মন্তব্য করেননি বাপ্পারাজ। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের উৎস বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

অনুসন্ধানের অংশ হিসেবে বাপ্পারাজের সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার ইত্যাদি পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।

সাধারণত জনপ্রিয় কোনো ব্যক্তি, বিশেষ করে রাজনৈতিক বিষয়ে আলোচিত মন্তব্য করলে সেটি গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু বাপ্পারাজ আওয়ামী লীগ নিয়ে এমন মন্তব্য করার তথ্য বিশ্বস্ত কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।

সুতরাং, আওয়ামী লীগ নিয়ে বাপ্পারাজের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis
Share: