গত ২৩ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার ভেতরে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজকল্যাণ সম্পাদক এ বি জুবায়েরের পর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু “ছাত্রদলের হামলায় মোসাদ্দেকের ডানপাশের অন্ডকোষে মেজর ইনজুরি হয়েছে। খুব দ্রুত অস্ত্রোপচার না করলে অন্ডকোষটি অকার্যকর হয়ে যাবে।” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডা. মাহমুদা মিতু মোসাদ্দেককে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত মন্তব্যটি প্রথম একটি সার্কাজম পেজ থেকে প্রচার করা হয়েছে; যা পরবর্তীতে আসল দাবিতে ছড়িয়ে পড়েছে।
ডা. মাহমুদা মিতু এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এমন কোনো মন্তব্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এমনকি ডা. মাহমুদা মিতুর ফেসবুক অ্যাকাউন্টেও এসংক্রান্ত কোনো মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে ‘Gupto Television’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ২৪ এপ্রিল প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে ‘Gupto Television’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, ডা. মাহমুদা মিতু “ছাত্রদলের হামলায় মোসাদ্দেকের ডানপাশের অন্ডকোষে মেজর ইনজুরি হয়েছে। খুব দ্রুত অস্ত্রোপচার না করলে অন্ডকোষটি অকার্যকর হয়ে যাবে।” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- ডা. মাহমুদা মিতু- Facebook Account
- Gupto Television- Facebook Post
- Gupto Television- Facebook Page


