সম্প্রতি, বাংলাদেশের জনপ্রিয় কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেল “কারেন্ট দে হারামজাদা নইলে খাম্বা চিবিয়ে খাবো।” শীর্ষক মন্তব্যটি করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লোডশেডিং নিয়ে মারজুক রাসেল এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে মারজুক রাসেলের নামে প্রচার করা হয়েছে।
মারজুক রাসেল প্রকাশ্যে এমন মন্তব্য করলে গণমাধ্যমে সংবাদ হওয়াটা স্বাভাবিক। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি মারজুক রাসেলের ফেসবুক পেজেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য মারজুক রাসেলের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। আলোচিত মন্তব্যটি করেছেন কি না এমন প্রশ্নে মারজুক রাসেল বলেন, ‘এমন কোনো মন্তব্য করিনি।’
সুতরাং, মারজুক রাসেল “কারেন্ট দে হারামজাদা নইলে খাম্বা চিবিয়ে খাবো।” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Marzuk Russell- Facebook Page
- Marzuk Russell- Statement


