সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানের মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে আবিদ বলেছেন, ‘বেগম রোকেয়ার চেয়ে জাইমা রহমান নারীদের কে বেশি এগিয়ে নিয়ে গেছেন।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাইমা রহমানকে জড়িয়ে এমন কোনো মন্তব্য করেননি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। প্রকৃতপক্ষে, একটি সার্কাজম পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আবিদের আসল মন্তব্য হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম ‘চ্যানেল২৪’ এর লোগোর আদলে তৈরি ‘Chandabaj 24’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৬ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘Chandabaj 24’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘এই পেজের খবরের সত্যতা ০.০১%, শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে ব্যঙ্গ নিউজ/ফটোকার্ড পোস্ট করে। বিশ্বাস করলে দায় আপনার, চান্দাবাজ ২৪ কর্তৃপক্ষ নয়।চান্দাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়।
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়(১, ২, ৩)। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, ছাত্রদল নেতা আবিদ ‘বেগম রোকেয়ার চেয়ে জাইমা রহমান নারীদের কে বেশি এগিয়ে নিয়ে গেছেন’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Chandabaj 24-Facebook Post
- Rumor Scanner’s analysis


