রামিসা হত্যাকাণ্ড নিয়ে অভিনেতা দেবের নামে ভুয়া মন্তব্য প্রচার

গত ১৯ মে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা পাশের ফ্ল্যাটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে টলিউড অভিনেতা ও পশ্চিমবঙ্গের লোকসভা সদস্য দীপক অধিকারী (দেব) এর নামে একটি মন্তব্য প্রচার করা হয়। পোস্টগুলোতে দাবি করা হয় দেব বলেছেন, “প্রতিবেশী বন্ধু বাংলাদেশ তোমাদের বলছি, রামিসার এই নারকীয় ঘটনা আমাকেও কাঁদিয়েছে। বাংলাদেশ নিয়ে কখনো কথা বলিনি কিন্তু আজ রামিসার জন্য বলছি। তোমরা ওর খুনিকে ক্ষমা করো না।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রামিসার হত্যাকাণ্ড নিয়ে টলিউড অভিনেতা ও পশ্চিমবঙ্গের লোকসভা সদস্য দেব কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, তার নামে কোনো তথ্যপ্রমাণ ছাড়াই একটি ভুয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। সাধারণত জনপরিচিত কোনো ব্যক্তি এ ধরনের মন্তব্য করলে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকে। তবে এ ঘটনায় তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এছাড়া দেবের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো (,) পর্যালোচনা করেও এ ধরনের কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি রামিসা হত্যাকাণ্ডের পর তার অ্যাকাউন্টগুলোতে নতুন কোনো পোস্টই করা হয়নি।

সুতরাং, রামিসার হত্যাকাণ্ডে অভিনেতা দেব শোক ও প্রতিবাদ জানিয়েছেন এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: