শেখ হাসিনা প্রসঙ্গে মাশরাফি বিন মোর্ত্তজার নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা ‘শেখ হাসিনা কোনো অপরাধ করেননি, জঙ্গি দমন যদি অপরাধ হয়ে থাকে, ভবিষ্যতে আমরা কঠোর ভাবে জঙ্গি দমন করব’ শীর্ষক মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মাশরাফি বিন মোর্ত্তজার শেখ হাসিনা প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি করার সত্যতা মেলেনি। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তার নামে ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। তবে পোস্টগুলোতে মাশরাফি বিন মোর্ত্তজা এমন মন্তব্য কোথাও করেছেন সে বিষয়ক বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তার ফেসবুক পেজ পর্যালোচনা করেও আলোচিত দাবি সংবলিত কোনো পোস্টের সন্ধান পাওয়া যায়নি। এমনকি গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে তার এমন মন্তব্য করার সত্যতাও পাওয়া যায়নি।

সুতরাং, মাশরাফি বিন মোর্ত্তজা ‘শেখ হাসিনা কোনো অপরাধ করেননি, জঙ্গি দমন যদি অপরাধ হয়ে থাকে, ভবিষ্যতে আমরা কঠোর ভাবে জঙ্গি দমন করব’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Mashrafe Bin Mortaza Facebook Page
  • Rumor Scanner’s Analysis
Share: